ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে
এদিন খড়গপুরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের অভিযোগ করেন বিজেপি জেলা সভাপতি, কসবার ক্যাম্প থেকে ভ্যাকসিন এর বদলে জল দেওয়া হয়েছিল। সেই জল দেওয়া ভ্যাকসিনই নিয়েছেন সাংসদ মিমি চক্রবর্তী। এরপরই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতারির দাবি জানান তিনি। রাজ্য বিজেপি সভাপতির একই পথে হেঁটে এই কাণ্ডে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিজেপি নেতা সায়ন্তন বসুও। CBI তদন্তের দাবি জানান তিনি। পাশাপাশি অভিযোগ করেন, ভুয়ো IAS দেবাঞ্জন দেবের সঙ্গে তৃণমূল নেতৃত্বের যোগ রয়েছে। শাসকদলের সাংসদ, মন্ত্রীরা তাঁর সঙ্গে যুক্ত।
এই ঘটনায় সরাসরি কলকাতা কর্পোরেশনের প্রশাসক বোর্ডের চেযারম্যান ফিরহাদ হাকিমকেও টার্গেট করেন তিনি। তিনি অভিযোগ করেন, এই ঘটনার CID তদন্ত হলে, সত্যতার উন্মোচন হবে না। দোষীরা ছাড়া পেয়ে যাবে। পুরসভা ও শাসকদলের নেতা-মন্ত্রীদের বাঁচাবে CID। তাই CBI তদন্তের দাবি জানান বিজেপি নেতা।

Post a Comment